Advertisement

মাছ তাজা দেখাতে লাইটে লাল-সবুজ পলিথিন, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
মাছ তাজা দেখাতে লাইটে লাল-সবুজ পলিথিন, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়ার ফতেহ আলী বাজারে তদারকিমূলক অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: এশিয়া পোস্ট

মাছকে তাজা ও চকচকে দেখাতে লাইটে লাল-সবুজ পলিথিন প্যাঁচানো এবং চাল বিক্রির পাকা রসিদ না রাখায় বগুড়ার ফতেহ আলী বাজারে সাতটি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পুরোনো মাছকে তাজা ও আকর্ষণীয় দেখাতে লাইটে লাল ও সবুজ পলিথিন প্যাঁচিয়ে রেখেছেন। এই অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পাকা রসিদ না রাখায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে মাছ ও মুরগির ওজন বাড়ানোর অপচেষ্টা ঠেকাতে স্কেলের ওপর থেকে ফ্যান সরানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি খাসি ও ছাগলের মাংস আলাদা করে বিক্রি এবং মূল্যতালিকায় প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বার্থে বাজার তদারকিমূলক এই অভিযান অব্যাহত থাকবে।

বিষয় :