logo

সিনেমা হলে অনৈতিক কার্যকলাপ, ১৯ নারীসহ আটক ৩৭

সিনেমা হলে অনৈতিক কার্যকলাপ, ১৯ নারীসহ আটক ৩৭

রংপুরের শাপলা সিনেমা হলে কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ১৯ নারীসহ ৩৭ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটকদের মধ্যে দুজন হল পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট। তাদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। তিনি বলেন, ‘শাপলা সিনেমা হলের ভেতরে থাকা ছোট ছোট কক্ষ ভাড়া দিয়ে অনৈতিক কার্যক্রম চালানো হতো। রোববার বিকেলে সেখানে অভিযান চালানো হয়েছে।’

সনাতন চক্রবর্তী আরও বলেন, ‘হলটির তৃতীয় তলায় আটটি কক্ষ তৈরি করে সেগুলো ৬০০ টাকা করে ভাড়া দেওয়া হচ্ছিল। সিনেমা চলাকালীন সেখানে অনৈতিক কার্যকলাপ হয়, এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে কক্ষগুলো থেকে আপত্তিকর অবস্থায় যুগলদের আটক করা হয়েছে।’

অনৈতিক কার্যকলাপের দায়ে আটকদের মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে। তবে হল পরিচালনায় সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।