logo

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১০ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রোববার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা তার নানাবাড়িতে ছিল। বাবা ছিলেন বাড়ির বাইরে। এ সময় মো. মিলাদ নামে স্থানীয় অটোকিশা চালক ঘরে প্রবেশ করে শিশুটির হাত-পা বেঁধে ধর্ষণ করে।

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।