logo

নাটোরে সড়কের পাশে পড়ে ছিল মুখমণ্ডল থেঁতলানো মরদেহ

নাটোরে সড়কের পাশে পড়ে ছিল মুখমণ্ডল থেঁতলানো মরদেহ

নাটোরের বড়াইগ্রামে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আয়ারমারি ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে থেকে জ্বালানি হিসেবে গাছের ডাল সংগ্রহ করছিল স্থানীয়রা। এ সময় তারা সেখানে রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কিছু দিয়ে আঘাত করে মুখমণ্ডল থেঁতলে হত্যা করা হয়েছে। 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।