logo

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন এক ছাত্রদল নেতা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বহিষ্কৃত ছাত্রদলের ওই নেতার নাম মুস্তাফিজুর রহমান (মিলন)। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে মুস্তাফিজুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের প্রার্থী আবদুল বারীর পক্ষে পোস্ট দেন। এর আগের দিন মুস্তাফিজুর রহমান জামায়াতের প্রার্থীর নির্বাচনি জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’ পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।

এই ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কারের বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, ‘এতে আমার কিছু যায় আসে না।’