logo

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, উড়ে গেল রান্নাঘর-বাথরুমের ছাদ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, উড়ে গেল রান্নাঘর-বাথরুমের ছাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একটি বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় কদমতলী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কদমতলী খালপাড় এলাকার একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের সূত্রপাত হয়। বিস্ফোরণে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া এশিয়া পোস্টকে বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া ও আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।