logo

পুকুরে ভাসছিল দুই ভাইয়ের মরদেহ

পুকুরে ভাসছিল দুই ভাইয়ের মরদেহ
টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

স্থানীয় যুবক নাজমুল হোসেন বলেন, রোববার সকাল থেকে ওই দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।