logo

লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বড়া ঘরিয়া, হাটাটিয়া, শরশাই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকাপাসহ ১০টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদ উদযাপনে অংশ নেন।

বুধবার (২৭ মে)সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার জাহাঙ্গীর টাওয়ার এলাকায় খানকায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ শাখায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এ ছাড়া এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও খোলা মাঠে পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা ইসহাক (রহ.)–এর অনুসারীরা সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে পবিত্র মক্কা ও মদিনার সময় অনুযায়ী ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। তারা গত ৪৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।