logo

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের গণসংযোগ 

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের গণসংযোগ 

বরিশাল-৩ আসনের এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণসংযোগ করেছেন। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে তিনি গণসংযোগ করেন। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন তিনি। 

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কেউ কেউ পেশিশক্তি ব্যবহার করছে, প্রশাসনের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলেই ভোটার শঙ্কামুক্ত হয়ে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে। 

তিনি বলেন, এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন চালিয়ে যেতে পারবেন। 

তিনি আরও বলেন, দেশে ২০০১ ’এর পর ভালো নির্বাচন হয়নি। ২০০৮ সালে একটা ইঞ্জিনিয়ারর্ড ইলেকশন হয়েছে। ২০১৪ সালে একতরফা,১৮ সালে রাতে আর ২৪ সালে ডামি। সব মিলিয়ে ভোটকে কেন্দ্র করে যে আমেজ থাকার কথা, সেখানে ভোট হবে কি না, এখনও এই প্রশ্নটা অনেক ভোটাররা করেন। কানে কানে জিজ্ঞাসা করেন শেষ মুহূর্তে ভোট বন্ধ হয়ে যাবে না তো। এ সবের মধ্যে দিয়ে ভোটের প্রতি যে অনাগ্রহটা তৈরি হয়েছে সেটা একটা বড় চ্যালেঞ্জ ভোটারদেরকে কেন্দ্রমুখি করা। তবে আমরা আশাবাদী।

বাবুগঞ্জ-মুলাদীর এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৬৩ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩২ জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।