logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার জিয়াউর রহমান। ছবি : পুলিশের সৌজন্যে

রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলা বিচারাধীন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, চেক প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট