logo
Advertisement

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,লক্ষ্মীপুর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
সৌদি প্রবাসী মোহাম্মদ শফিক। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সন্ধায় সৌদি আরবে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শফিক (৪০) কমলনগর উপজেলার চর ফলকন মাতব্বর হাটের দক্ষিণের বাসিন্দা এবং ওই এলাকার অদু বাতেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তিনি প্রায় ১০ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। বুধবার সৌদি আরবের সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শফিকের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারকে স্বচ্ছল করার চেষ্টা করেছিলেন শফিক। তার অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, প্রবাসী মোহাম্মদ শফিকের মৃত্যুর সংবাদ অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। জেলা প্রশাসন সব ধরনের সহায়তার জন্য পরিবারের পাশে রয়েছে।