পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রচণ্ড ঝড় ও দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১১টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পদ্মা নদীতে প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌরুটে চলাচলকারী সব ধরনের নৌযান উভয় ফেরিঘাটের পন্টুনে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। বৈরি আবহাওয়া কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।