logo

চরফ্যাশ‌নে একজন‌কে কু‌পি‌য়ে হত্যা

চরফ্যাশ‌নে একজন‌কে কু‌পি‌য়ে হত্যা

ভোলার চরফ্যাশ‌নে মো. ভুট্টু (৪৫) নামে এক ব্যক্তি‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শ‌নিবার (১৪ ফেব্রুয়ারি) রা‌তে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের ক‌লের হাট রাস্তার মাথা এলাকায় নিজ বা‌ড়ির সাম‌নের রাস্তায় তাকে হত্যা করা হয়। ভুট্টুর বাবার নাম আক্তারুজ্জামান। 

পু‌লিশ ও স্থানীয়রা জানান, শ‌নিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে ভুট্টু‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে দুর্বুত্তরা। এ সময় আশপাশে কেউ ছিল না। স্থানীয়রা তা‌কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। পরে চি‌কিৎসকরা ভুট্টুকে মৃত ঘোষণা ক‌রেন। স্থানীয়‌দের ধারণা, মাদ‌ক কেনাবেচা নিয়ে শত্রুতার জে‌রে এই হত্যাকাণ্ড।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, বিষয়‌টির তদন্ত চল‌ছে। হত্যাকারী‌দের শনা‌ক্ত ক‌রে গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে। নিহ‌ত ভুট্টুর না‌মে মাদ‌কের মামলা র‌য়ে‌ছে। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে, মাদ‌কের কারবার নি‌য়ে হত্যাকাণ্ড হ‌তে পা‌রে।