হবিগঞ্জে এনসিপির ওপর হামলা মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জন জামিন পেয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
জামিনপ্রাপ্তরা হলেন— জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমনসহ মামলার ১১ জন আসামি।
গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল।
মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংগন বলেন, এনসিপি মিথ্যা মামলা করেছিল। আমরা আজ আদালতে জামিন চেয়েছিলাম। আদালত শুনানি শেষে আমাদের জামিন দিয়েছে ।
.png)
