logo
Advertisement

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
খুলনা, খুলনা
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

খুলনা নগরীতে মোস্তাকিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন খুলনা সদর থানাধীন আলকাতরা মিল সংলগ্ন এলাকার বাসিন্দা শহিদুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনের গলিতে মোস্তাকিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও চাঞ্চল্য বিরাজ করছে।

তবে কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতের পেশা ও সামাজিক পরিচয় নিয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।