মাকে আঘাত করায় ছেলের হাতে বাবা খুন

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
মাকে আঘাত করায় ছেলের হাতে বাবা খুন
মানচিত্রে ফরিদপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের চেষ্টা ঠেকাতে গিয়ে ছেলের আঘাতে নিহত হন বাবা।

Advertisement

সোমবার (২২ জুন) সকালে নগরীর কড়াইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রেজাউল করিম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিমের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজাউল করিম স্ত্রীকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে যান।

এ সময় তাদের ছেলে মো. রাকিব মাকে রক্ষা করতে গিয়ে ভারী লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। আহত পরিবারের অন্য সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপকমিশনার মো. গাজিউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট থানা পুলিশ। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

বিষয় :রাজশাহী