Advertisement

সাতক্ষীরার এমপির নারী কেলেঙ্কারি ঢাকতে তেলের সংকটের গুজব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
সাতক্ষীরার এমপির নারী কেলেঙ্কারি ঢাকতে তেলের সংকটের গুজব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি : এশিয়া পোস্ট

জামায়াতে ইসলামীর সাতক্ষীরার এক এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতেই ফোনে মেসেজ পাঠিয়ে মানুষকে তেলের পাম্পে জড়ো করে কৃত্রিম তেল সংকটের গুজব ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের চারতলা ভিত্তিশোভিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীদের শিক্ষার প্রসারে সরকার অনার্স পর্যন্ত সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে। প্রযুক্তির এই যুগে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকেও সমুদ্রে ভাসমান হিসেবে প্রদর্শন করা সম্ভব। প্রযুক্তির যেমন সুফল রয়েছে, তেমনই অপব্যবহারের কুফলও আছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, সেকাল আর নেই যে ‘কুড়িতেই বুড়ি’ হয়ে যেতে হবে। মেয়েদের পড়াশোনায় আরও ভালো করতে হবে, যাতে তারা কর্মসংস্থানের সুযোগ নিতে পারে। এখন ১০ বছর বয়সে বাল্যবিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। পড়ালেখায় মনোযোগ দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ এবং ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আননূর ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।