গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের

গাজীপুরের পূবাইলে চলন্ত ট্রেনে কাটা পড়ে একই পরিবারের দুজনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় এ ঘটনা ঘটে। তাদের নাম-পরিচয় এখানো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন তারা। এ সময় চলন্ত ট্রেনে কাটে পড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছেন।
ওসি আতিকুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় পেলে বিস্তারিত জানানো হবে।