ঝিনাইদহে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কৃষককে হত্যার অভিযোগ
এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে তবিবার হোসেন নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৩ আগস্ট) সকলে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। শাকিল ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিষয় :



