logo

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে

এইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও তার ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছবি: শাহজাহান খানের ফেসবুক আইডি থেকে নেওয়া

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র জোনায়েব ইসলাম মাহি উত্তীর্ণ হন।

মাহি জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে। ছেলের সফলতায় নিজ ফেসবুকে একটি পোস্ট দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান।

জেলা পর্যায়ের একজন শীর্ষ ছাত্রনেতার সন্তান এইচএসসি পাস করার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ওই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। ওই পোস্টে অনেকেই মাহিকে অভিনন্দন জানান, পাশাপাশি নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে।

ছেলের সাফল্যে আনন্দিত হয়ে ছাত্রদল নেতা শাহজাহান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবিসহ একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন—‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইলো বাজান।’

২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। পরে জেলা ছাত্রদলের আর কোনো কমিটি গঠন করা হয়নি।