Advertisement

বগুড়ায় জামায়াত নেতা বহিষ্কার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় জামায়াত নেতা বহিষ্কার
জামায়াত নেতা মোশাররফ হোসেন। ছবি: এশিয়া পোস্ট

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) মোশাররফ হোসেনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।

Advertisement

শনিবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেনের রুকনিয়াত বাতিলের এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

এতে আরও জানানো হয়, সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ফলে তার ব্যক্তিগত বক্তব্য, কার্যক্রম কিংবা অন্য কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী তাদের আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা ভবিষ্যতেও গ্রহণ করা হবে।

বিষয় :