দুর্বার গতিতে এগিয়ে যাবে এশিয়া পোস্ট: এমপি ওয়ারেছ আলী মামুন

জামালপুরে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে সোমবার (১১ মে) রাত ৯টায় জামালপুর শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে আলোচনা সভা ও পরে কেক কাটা হয়। মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, সংবাদমাধ্যমটি বেশ সুন্দরভাবে যাত্রা শুরু করেছে। আশা করি দিন যত যাবে, সংবাদমাধ্যমটি আরও সমৃদ্ধ হবে। একটি দেশ, একটি সমাজকে সঠিকভাবে পরিচালনা জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদমাধ্যম। যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন সংবাদমাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে দেশ পরিচালনার জন্য ভূমিকা পালন করে। এশিয়া পোস্ট দুর্বার গতিতে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের সকলের।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, সরকারি আশেক মাহমুদ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম লুইপার।
স্বাগত বক্তব্য দেন, এশিয়া পোস্টের জামালপুর জেলা প্রতিনিধি শাওন মোল্লা। আরও বক্তব্য দেন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও বাসসের সংবাদদাতা মোখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক ও সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো. মেহেরউল্লাহ, সাংবাদিক ও আইনজীবী ইউসুফ আলী, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শুভ্র মেহেদী, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম, যমুনা টিভির সাংবাদিক সাগর ফারাজী, ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, আগামীর সময় পত্রিকার সাংবাদিক ময়না আকন্দ, কালের কণ্ঠের সাংবাদিক রকিব হাসান নয়ন, স্টার টিভির সাংবাদিক আলমগীর, মাই টিভির সাংবাদিক শামীম আলম, এনটিভির সাংবাদিক সাকিব আল নাহিদ, ডেইলি সানের সাংবাদিক ইমরান মাহমুদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম, জেলা জামায়াত নেতা জাকিউল ইসলাম, জাসাস সভাপতি রিজভী জামালী ও জেলা যুবশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায় শফিকুল ইসলাম খান সজীব, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক সাখওয়াতুল হোসেন শুভসহ জামালপুর প্রেস ক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্কের সদস্য এবং স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।