Advertisement

ফেনীতে ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার এনামুল হক রুবেল। ছবি: সংগৃহীত

ফেনী শহর থেকে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১৫টি মামলার আসামি এনামুল হক রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের ট্রাঙ্ক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হক রুবেল ছাগলনাইয়া থানার পশ্চিম দেবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ছাগলনাইয়া ও পরশুরাম থানায় ১৫টি মামলা হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দ্রুত বিচার, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও হামলার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

বিষয় :ফেনী