logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নড়াইলে ইয়াবাসহ শিক্ষক গ্রেপ্তার

নড়াইলে ইয়াবাসহ শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার সোহেল নাদীম শিমু। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০) নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পৌরসভার মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার সোহেল নাদীম শিমু মহিষখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে। তিনি নড়াইল সদর উপজেলার বোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে নারী নির্যাতন মামলায় চলতি বছরের ৫ মে থেকে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই শিক্ষকের প্যান্টের পকেট থেকে ২৫ পিস এবং তার বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে এক সাময়িক বরখাস্ত সহকারী শিক্ষককে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।