Advertisement

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনই মাদকাসক্ত ছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয়রা রেললাইনের ওপর তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরবর্তীতে বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।