logo

বগুড়ায় যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

বগুড়ায় যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার (৬ মার্চ) ছাত্রদল ও যুবদলের পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। 

বগুড়া জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতারা হলেন—নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক মো. সাজু আহমেদ, প্রচার সম্পাদক মো. সুজন মাহমুদ, সদস্য মো. আব্দুল্লাহ আল শাকিল, সদস্য মো. আসিফ এবং নন্দীগ্রাম পৌর ছাত্রদলের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। 

এ সিদ্ধান্ত বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ অনুমোদন করেছেন বলে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সোহান ইসলাম নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা যুবদল নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে। এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।

জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি।