logo

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু

রাজশাহীর চারঘাটে দুই দিনে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী।

এদিকে সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান ওই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেটে পৌঁছালে ৩৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ওই নারীর শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে, সোমবার রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে।

এ বিষয়ে সারদা স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, ওই নারী আত্মহত্যা করেছেন। নিহত যুবক নেশাগ্রস্ত।