logo

মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আখতারের

মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আখতারের

রংপুরের হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে বলে অভিযোগ করেছেন  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

পোস্টে আখতার হোসেন লিখেছেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধোর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে৷ আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১–দলীয় নির্বাচনি জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন বিজয়ী হয়েছেন। শাপলা কলি প্রতীক নিয়ে আখতার পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আখতার হোসেনকে বেসরকারি ফলাফলে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল আহসান। ৫ লাখ ৯ হাজার ৯০৬ ভোটারের এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৬৪। ভোটের শতকরা হার ছিল ৬৪ দশমিক ৩৫ শতাংশ।