logo

বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষক দল নেতার

বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষক দল নেতার
কৃষক দল নেতার সংবাদ সম্মেলন। ছবি: এশিয়া পোস্ট

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতা সোহেল রানার বহিষ্কার দাবি করেছেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

সোমবার (৮ জুন) বিকেলে বিএনপির (একাংশের) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ ও কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হুমায়ন কবির বলেন, দলের পদে থাকা একজন নেতার এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই দ্রুত তাকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। কিন্তু এ বিষয়ে উপজেলা অথবা ইউনিয়ন পর্যায়ের নেতাদের কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক।

গত শুক্রবার রাতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সোহেল রানাকে পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হীরক বলেন, সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউনিয়ন বিএনপিকে বলা হয়েছে।