logo

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) মারা যান।

সাখাওয়াত ওই পরিবারের প্রধান ছিলেন। তিনি হালিশহর জি-ব্লকের গাড়ির ওয়ার্কশপের মালিক ছিলেন।  

সোমবার সকালের দিকে হালিশহরের এসি মসজিদ এলাকার ওই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৯ সদস্য আহত হন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা স্থানান্তর করা হয়।

ওইদিন চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে নুরজাহান বেগম রানী নামে পরিবারে এক সদস্যের মৃত্যু হয়। রানী সাখাওয়াতের স্ত্রী। মঙ্গলবার সকালে সাখাওয়াতের ছেলে সাফায়াত হোসেন মারা যান। দুপুরের দিকে সাখাওয়াতের ভাই সামির আহমেদ সুমন মারা যান। এর কিছুক্ষণ পর সুমনের স্ত্রী পাখিও মারা যান।