ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে হাসনাত আবদুল্লাহ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের আশা প্রকাশ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উৎসাহ থাকবে। ভোট কারও বিরুদ্ধে করলে জ্বালিয়ে দেওয়া হবে—এমন বক্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের। আর ঋণখেলাপিরা নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে।’