logo

কাজে যাওয়ার পথে বাসাচাপায় প্রাণ গেল যুবকের

কাজে যাওয়ার পথে বাসাচাপায় প্রাণ গেল যুবকের

নওগাঁর মহাদেবপুরে বাসচাপায় তন্ময় হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন তন্ময়। তিনি বিদ্যুতের মিস্ত্রি হিসাবে কাজ করতেন। শনিবার সকালে কাজে বের হলে নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের একটি বাস মোটসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তন্ময়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।