সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনার সুজানগর উপজেলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) ও যুবলীগের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। সবাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।