logo

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছি: ফয়জুল করীম 

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছি: ফয়জুল করীম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বরিশাল-৫ ও ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন,‎ এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ভালো রয়েছে। তবে ভোটের চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছি। 

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন পরিচালনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটে কারও পক্ষ নেওয়া যাবে না। 

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসন যেন কোনো দিকে ঝুঁকে না যায়। কোনো অবস্থাতেই যেন নির্বাচনি পরিবেশ নষ্ট না হয়, সেদিকে নজর দিতে হবে।

সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে হাতপাখার সমর্থকদের ওপর  হুমকি ও মারধরের অভিযোগ করেন তিনি।