বুকে টিউমার জাকারিয়ার, ৫ লাখ টাকার জন্য দিশেহারা পরিবার

জাকারিয়া হোসেনের বয়স মাত্র ২৮ বছর। জীবন গড়ার স্বপ্ন, পরিবারকে সুখী করার অদম্য ইচ্ছা আর সামনে এগিয়ে যাওয়ার অগণিত পরিকল্পনার স্বপ্ন বুনছিলেন তিনি। কিন্তু হঠাৎই সবকিছু থমকে গেছে বগুড়া সদরের গোকুল এলাকার এই তরুণের জীবনে। তার বুকের মধ্যে টিউমার ধরা পড়েছে।
বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, সময় নষ্ট করার সুযোগ নেই, অবিলম্বে অস্ত্রোপচার করাতে হবে। নয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
হাসপাতালের বেডে শুয়ে থাকা জাকারিয়ার চোখে এখনো বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান, পরিবার-পরিজনের সঙ্গে হাসতে চান, নিজের অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করতে চান। কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকট।
জাকারিয়ার বাবা আলতাফ আলী ও মা রেহেনা বেগম চোখের পানি যেন আর ধরে রাখতে পারেন না। সন্তানের এমন অবস্থা কোনো বাবা-মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। তারা জানান, চিকিৎসা ও অপারেশনের জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন— যা তাদের সাধ্যের অনেক বাইরে। পরিবারের সঞ্চয় শেষ, আত্মীয়স্বজনদের কাছ থেকেও যা সম্ভব ছিল তা জোগাড় করা হয়েছে। এখন আর কোনো পথ খোলা নেই।
এই কঠিন সময়ে জাকারিয়ার পরিবার, স্বজন ও বন্ধুরা সমাজের মানবিক ও সহৃদয় মানুষের কাছে হাত বাড়িয়েছেন। তাদের বিশ্বাস— মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সবার ছোট ছোট সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ, বাঁচাতে পারে একটি পরিবারের শেষ আশার প্রদীপ।
আপনার সামান্য সহায়তাই হতে পারে জাকারিয়ার জীবনে নতুন ভোরের সূচনা। হয়তো আপনার দেওয়া অল্প কিছু অর্থই তাকে ফিরিয়ে আনবে মৃত্যুর দুয়ার থেকে, আবার হাসাবে তার পরিবারকে।
আর্থিক সহায়তা পাঠানোর তথ্য:
বিকাশ/নগদ: 01580893424 (জাকারিয়া)
ডাচ-বাংলা ব্যাংক হিসাব: 1251570466335
নাম: Md Zakaria Hosen
শাখা: বগুড়া
যোগাযোগ:
০১৭৬৩-৪৬৮৮২৯ (জাকারিয়া)
০১৭৪৩-৩১৬৫৭৬ (শাহিন আলম– বড় ভাই)
০১৭৬২৪৯৭৬৯৭ (রাহাত– বন্ধু)