গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডল জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পশ্চিমপাড়ার তালের তল এলাকায় মনোয়ার হোসেন মণ্ডল জীম অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে জীমকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।