logo
Advertisement

ব্রহ্মপুত্রে ভাসছিল ৫ বছরের শিশুর মরদেহ

ব্রহ্মপুত্রে ভাসছিল ৫ বছরের শিশুর মরদেহ
চিলামারী মডেল থানা।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ভেসে আসা আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টায় ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নদী থেকে মরদেহটি তুলে চিলমারী মডেল থানায় খবর দেন। শিশুটির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, নৌ পুলিশ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। তারা বিষয়টি অবগত আছেন।