logo

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম (৪২) নামে বিএনপির এক নেতা মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুক গফুরের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য ও মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নজরুল ইসলাম তার নতুন বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।