সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
এশিয়া পোস্ট নিউজ, সিলেট

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তের আসামে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূকম্পন অনুভব হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি বাংলাদেশ-ভারত সীমান্তের আসামে এই ভূমিকম্পের উৎপত্তি। যা ঢাকার আগারগাঁওয়ে বিএমডি সিসমিক সেন্টার থেকে ২৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।
এদিকে, ভূমিকম্পে সিলেটের বিভিন্ন স্থানে উচু ভবনগুলো কেঁপে উঠে। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।