logo

মাদারীপুরে স্টিলের শোকেইস ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তরুণীর মৃত্যু

মাদারীপুরে স্টিলের শোকেইস ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তরুণীর মৃত্যু
মাদারীপুরের মানচিত্র। গ্রাফিক্স: এশিয়া পোস্ট

মাদারীপুর সদর উপজেলায় স্টিলের শোকেইস ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কলি আক্তার (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত কলি আক্তার ওই গ্রামের দেলোয়ার বৈড়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পরে নিজ কক্ষে থাকা আয়নার সামনে গিয়ে স্টিলের শোকেইসটি ধরে মাথার চুল আঁচড়াচ্ছিলেন কলি আক্তার। এ সময় সুকেসে থাকা বিদ্যুতের তারের লিকেজের কারণে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’