logo

২৪ ড্রামে মজুত ছিল ৪৮০০ লিটার ডিজেল

২৪ ড্রামে মজুত ছিল ৪৮০০ লিটার ডিজেল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ৮০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ব্রিজঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটক ব্যক্তি সাইফুল ইসলাম শাকিল উপজেলার বড়খেরী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুদের খোঁজে তল্লাশি চালানো হয়। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ২৪টি ড্রামে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে মোট প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া তেলের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।