logo

সিংড়ার ‘কিলার করিম’ গ্রেপ্তার

সিংড়ার ‘কিলার করিম’ গ্রেপ্তার

নাটোরর সিংড়ায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি আব্দুল করিম ওরফে কিলার করিমকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দী এলাকায় নিজ বাড়ি থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর আদালতে হাজির করলে তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সিংড়া আমলি আদালতের বিচারক মেহেদী হাসান।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে। গত ২২ জানুয়ারি উপজেলার কলম গ্রামের প্রভাষক রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামিও এই কিলার করিম। এতদিন তিনি পলাতক ছিলেন।

নাটোর জেলা ডিবির ওসি নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আব্দুল করিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।