logo

নারায়ণগঞ্জের চারটিতে ধানের শীষ, একটিতে শাপলা কলি জয়ী

নারায়ণগঞ্জের চারটিতে ধানের শীষ, একটিতে শাপলা কলি জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি একটি আসনে বিজয় হয়েছেন জামায়াত ইসলামীর জোটসঙ্গী এনসিপির প্রার্থী। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টায় পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। বড় ব্যবধানে এগিয়ে থেকে দীপুর জয় নিশ্চিত হয়।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনেও ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১০৩ ভোট। জামায়াত ইসলামীর প্রার্থী ড. ইকবাল ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৩ ভোট।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদরের আংশিক) আসনে শাপলা কলি প্রতীকে আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৬ ভোট। একই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৭৫ হাজার ৯৭৭ ভোট।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন। আসনটিতে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট। আসনটির ১৬৪ কেন্দ্রে ভোট পড়েছে ৫৬ দশমিক ৫১ শতাংশ।