ময়মনসিংহ বিভাগ: পছন্দের প্রর্থীকে ভোট দিতে কেন্দ্রে ভোটাররা

দেশব্যাপী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে ময়মনসিংহ বিভাগের চার জেলার বেশকিছু কেন্দ্রে। এই বিভাগে চারটি জেলার মোট ভোটার সংখ্যা এক কোটি দুই লাখ সাতচল্লিশ হাজার আটশ সাতচল্লিশ ভোট।
সকালে সরেজমিনে বিভাগীয় শহরের গাঙ্গিনারপাড়ে অবস্থিত মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে নারী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট দিতে আসছেন। ভোটগ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ উপস্থিত বাড়তে শুরু করে। কেন্দ্র থেকে এশিয়া পোস্টের প্রতিবেদক বিষয়টি নিশ্চিত করে। জেলায় মোট ভোটার ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ, ৬৮ হাজার, ৯২ জন, নারী ভোটার ২৩ লাখ, ৫৭ হাজার ১৬৬ জন ও হিজড়া ভোটার রয়েছে ৪১ জন।
এই বিভাগের জামালপুর জেলাতেও সকাল থেকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায় ভোটারদের। যার মধ্যে বিভিন্ন কেন্দ্রে নারীদের ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয় বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্য তরুণ ভোটারদের বড় একটি অংশ এবারই প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়েছে বলে এশিয়া পোস্টের প্রতিবেদক নিশ্চিত করেছে।
জেলার ৬২৩টি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ২১ লাখের বেশি ভোটার। আর ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৪ জন প্রার্থী। এ সময় ভোটাররা বলেন, ‘সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়েছি, সুন্দর পরিবেশে ভোট দিতে পারছি। কোনো ঝামেলা নেই, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে।’ বিভাগের নেত্রকোনা ও শেরপুর জেলাতেও ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
এবারের সংসদ নির্বাচনে ময়মনসিংহে জেলার ১১টি আসনে লড়ছেন ৬৮ জন প্রার্থী। জামালপুরে পাঁচটি আসনে প্রার্থী সংখ্যা ৩২। নেত্রকোনা জেলায় ৫ আসনে লড়ছেন ২৫ জন প্রার্থী এবং শেরপুরে তিনটি আসনে মোট প্রার্থী সংখ্যা ১৫ জন।