logo
Advertisement

মারা গেছেন শায়রুল কবিরের একমাত্র বোন শিউলি

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
মারা গেছেন শায়রুল কবিরের একমাত্র বোন শিউলি
শিউলি খানম। ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) মারা গেছেন।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে শিউলি খানম স্বামী, তিন সন্তান, মা-বাবা, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। শায়রুল কবির খান ও তার পরিবারের সদস্যরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।