logo

রংপুরে ১৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেপ্তার

রংপুরে ১৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেপ্তার
ইয়াবাসহ গ্রেপ্তার কলেজছাত্রী আফসানা মরিয়ম। ছবি: এশিয়া পোস্ট

রংপুর নগরীতে এক হাজার ৭৩০ পিস ইয়াবাসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফসানা মরিয়ম ওই এলাকার আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল আফসানা মরিয়মের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ১২টি প্যাকেটে মোট এক হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আফসানাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে আফসানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।