কোন জেলায় কোথায় কোরবানির পশুর হাট

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের অনুমোদনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে শত শত পশুর হাট বসেছে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ হাটগুলোর তালিকা তুলে ধরা হলো।
কুমিল্লা
কুমিল্লায় ৪৩২টি অস্থায়ী পশুর হাট বসছে। জেলার বড় হাটগুলোর মধ্যে রয়েছে নেউরা বাজার। এ ছাড়া বিভিন্ন উপজেলায় বসছে মুরাদনগর, দেবিদ্বার, বরুড়া, লাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, সদর দক্ষিণ, লালমাইসহ বিভিন্ন এলাকার পশুর হাট।
গাইবান্ধা
গাইবান্ধায় ১৯টি স্থায়ী ও ১৩টি অস্থায়ী মিলিয়ে মোট ৩২টি পশুর হাট বসছে। উল্লেখযোগ্য হাটগুলো হলো-দাড়িয়াপুর হাট, লক্ষ্মীপুর হাট, নতুন ও পুরাতন বাদিয়াখালী হাট, কালিবাড়ি হাট, মাঠের হাট, গোলাপবাগ হাট, নাকাইহাট, মহিমাগঞ্জ হাট, ভরতখালী হাট, জুমারবাড়ী হাট, সাঘাটা হাট ও বোনারপাড়া হাট।
চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে তিনটি স্থায়ী ও সাতটি অস্থায়ী পশুর হাট বসছে। গুরুত্বপূর্ণ হাটগুলোর মধ্যে রয়েছে আনন্দবাজার-সংলগ্ন রিং রোড মাঠ, আউটার রিং সিডিএ বালুর মাঠ, সাইলো রোডসংলগ্ন মাঠ, টানেলের উত্তর পাশের মাঠ ও বারুনিঘাটা মাঠ।
ফেনী
ফেনীতে সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজী উপজেলায় অসংখ্য অস্থায়ী পশুর হাট বসেছে। গুরুত্বপূর্ণ হাটগুলোর মধ্যে রয়েছে নতুন রানীর হাট, মজিদ মিয়ার বাজার, বালুয়া চৌমুহনী বাজার, ফাজিলপুর বাজার, আরবি হাট, আমুভূঞার হাট, দারোগা বাজার, চাঁদগাজী বাজার, ফুলগাজী রেললাইন-সংলগ্ন হাট, সুবার বাজার, কুঠিরহাট, বক্তার মুন্সীর বাজার, ভূঁঞার হাট ও সওদাগর হাট।
যশোর
যশোরে মোট ১৯টি পশুর হাট বসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাতমাইল পশুর হাট, চৌগাছা পশুর হাট, হৈবতপুর পশুর হাট, কেশবপুর পশুর হাট, মনিরামপুর পশুর হাট ও ঝিকরগাছা পশুর হাট।
জয়পুরহাট
জয়পুরহাটের বড় পশুর হাটগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাট নতুনহাট ও ক্ষেতলাল উপজেলার বড় পশুর হাট।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ হাটগুলোর মধ্যে রয়েছে বটতলা পশুর হাট, মহিপুর ছাগলের হাট, রামচন্দ্রপুর গরুর হাট, তর্তিপুর গরুর হাট, কানসাট গরুর হাট, সোনাইচন্ডি গরুর হাট ও রহনপুর গরুর হাট।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার চার উপজেলায় মোট ১০টি পশুর হাট বসছে। উল্লেখযোগ্য হাটগুলো হলো নয়মাইল পশুর হাট, হাটবোয়ালিয়া পশুর হাট, মুন্সিগঞ্জ পশুর হাট, গোকুলখালী পশুর হাট, আলমডাঙ্গা পৌর পশুর হাট, ডুগডুগি পশুর হাট, নাটুদহ পশুর হাট ও শিয়ালমারি পশুর হাট।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে বসছে সুকতাইল ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠ, বনগ্রাম পশ্চিমপাড়া বড় মাঠ, মাঝিগাতী মাঠ, বোয়ালিয়া হাট, ভাটিয়াপাড়া স্টেশন মাঠ, ফুকরা হাট, বাথানডাঙ্গা হাট, রাজপাট হাট ও তালা বাজারের পশুর হাট।
খুলনা
খুলনার পাইকগাছা, কয়রা, দিঘলিয়া, ফুলতলা, তেরখাদা ও রূপসা উপজেলায় একাধিক পশুর হাট বসছে। এর মধ্যে রয়েছে গদাইপুর বাজার, বাঁকা বাজার, কাটাখালী বাজার, আমাদী হাট, ফুলবাড়ীগেট বালুর মাঠ, তেলিগাতি মাঠ, আমতলার হাট, আলাইপুর বাজার ও খাজাডাঙ্গা গোচর মাঠ।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে ১৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী মিলিয়ে মোট ২৯টি পশুর হাট বসছে। গুরুত্বপূর্ণ হাটগুলোর মধ্যে রয়েছে যাত্রাপুর হাট, কাঁঠালবাড়ী হাট, মোগলবাসা হাট, নাজিমখান হাট, বালার হাট, ফুলবাড়ী হাট, নাগেশ্বরী হাট, উলিপুর হাট, রৌমারী হাট ও রাজিবপুর হাট।
মানিকগঞ্জ
মানিকগঞ্জে বসছে আমতলী হাট, কলিয়া হাট, বায়রা হাট, জয়মন্ডপ হাট, জাগীরের জয়রা হাট, আরিচা হাট, নয়ারহাট ও ঝিটকা পশুর হাট।
ময়মনসিংহ
ময়মনসিংহে দেড় শতাধিক পশুর হাট বসছে। বড় হাটগুলোর মধ্যে রয়েছে কাচারী পার্ক পশুর হাট, ত্রিমোহনী নতুন বাজার, আমুয়াকান্দা বাজার, কলসিন্দুর গরুহাট, গফরগাঁও গরুহাটা বাজার ও গুটিয়ারকোনা বাজার।
নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলায় বসছে নিতপুর হাট, তেঁতুলিয়া পোরশা হাট, ছাতন মশিদপুর হাট, গাংগুরিয়া হাট, বড়গ্রাম হাট, মশিদপুর শিশাহাট ও কাটিম হাট।
নড়াইল
নড়াইলে বসছে মাইজপাড়া পশুর হাট, নাকশী পশুর হাট, চাকই পশুর হাট, লোহাগড়া পশুর হাট, দীঘলিয়া পশুর হাট ও পহরডাঙ্গা পশুর হাট।
নোয়াখালী
নোয়াখালীতে ৫৭টি স্থায়ী ও ১৪১টি অস্থায়ী পশুর হাট বসছে। উল্লেখযোগ্য হাটগুলোর মধ্যে রয়েছে একলাশ বাজার, মাইজদী হাউজিং বালুর মাঠ, সোনাপুর বাস টার্মিনাল, বেগমগঞ্জ হেলিপ্যাড মাঠ, হাতিয়া বাজার ও আমিন বাজার।
পাবনা
পাবনায় ২০টি স্থায়ী ও ৮টি অস্থায়ী পশুর হাট বসছে। গুরুত্বপূর্ণ হাটগুলোর মধ্যে রয়েছে হাজিরহাট, তারাবাড়িয়া হাট, পুষ্পপাড়া হাট, আটঘরিয়া হাট, একদন্ত হাট, ধুলাউরি হাট, কাশিনাথপুর হাট, করমজা চতুরহাট, আওতাপাড়া হাট ও শরৎনগর পশুর হাট।
রংপুর
রংপুরে ৬১টি পশুর হাট বসছে। এর মধ্যে রয়েছে বালারহাট, বৈরাতীহাট, জায়গীর হাট, শঠিবাড়ি হাট, পাওটানাহাট, চৌধুরাণী হাট, গজঘন্টা হাট, বড়াইবাড়ি হাট, কচুবাড়ী হাট, টেপামধুর হাট, লালবাগ হাট ও বুড়িরহাট।
রাজশাহী
রাজশাহীতে ধোপাঘাটা হাট, একদিতলা হাট, উল্লাপাড়া হাট, মোহনগঞ্জ পশুর হাট, ভবানীগঞ্জ পশুর হাট, তাহেরপুর পশুর হাট, মচমইল পশুর হাট, মুন্ডুমালা হাট, তালন্দ হাট, দুর্গাপুর কলেজ মাঠ পশুর হাট, মহিষালবাড়ি পশুর হাট ও বানেশ্বর হাট বসছে।
শরীয়তপুর
শরীয়তপুরে মনোহর বাজার, চন্দ্রপুর বাজার, শৌলপাড়া হাট, গয়াতলা বাজার, ডুবিসায়বর হাট, লাউখোলা হাট, নাওডোবা হাট, গোসাইরহাট বাজার, সখিপুর ইসলামিয়া স্কুল মাঠ ও বালারবাজার পশুর হাট বসছে।
শেরপুর
শেরপুরে খোয়ারপাড়, কামারেরচর বাজার, শ্রীবরদী বাজার, ঝগড়ারচর বাজার, তিনানী বাজার, কালিবাড়ী বাজার, কাকরকান্দি বাজার, নন্নী বাজার, নকলা বাইপাস ও পাঠাকাটা বাজারে পশুর হাট বসছে।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে ২৬টি স্থায়ী ও ৩৫টি অস্থায়ী পশুর হাট বসছে। গুরুত্বপূর্ণ হাটগুলোর মধ্যে রয়েছে জয়নগর বাজার, টুকের বাজার, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার, বোগলা বাজার, বাংলাবাজার, আমবাড়ি বাজার, রসুলগঞ্জ বাজার, রাণীগঞ্জ বাজার, ভীমখালী বাজার, পাথারিয়া বাজার ও বংশীকুন্ডা বাজার।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে বসছে ফাড়াবাড়ি হাট, ভূল্লি বাজার, ভাউলার হাট, গড়েয়া হাট, রামনাথ হাট, খোচাবাড়ি হাট, মাদারগঞ্জ হাট ও শিবগঞ্জ হাট।


