logo

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৭ জন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৭ জন

চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ১৭ জন ভর্তি হয়েছেন। তবে একই সময়ে জেলার ১৫টি উপজেলায় নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা) এসব তথ্য জানানো যায়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত ৮০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার এনপিএমএল ও আইপিএইচ থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত ৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই ৮ জনের মধ্যে ৬ জন নগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগে মৃত্যু হয়েছে একজনের। তিনি চট্টগ্রাম নগরের বাসিন্দা।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষার জন্য নতুন করে ১২ জনের নমুনা পাঠানো হয়েছে, সব নগর থেকে সংগৃহীত। এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে ১২৩ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হামের নমুনা পরীক্ষার একমাত্র অনুমোদিত পরীক্ষাগার ঢাকার এনপিএমএল এবং আইপিএইচ।