Advertisement

রংপুরে মাদক মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
রংপুরে মাদক মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার বিএনপি নেতা খেলাল মিয়া। ছবি : এশিয়া পোস্ট

রংপুর মহানগরীর এক বিএনপি নেতাকে মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার খেলাল মিয়া (৫৩) নগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

শনিবার (১ আগস্ট) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে হারাগাছ পৌর এলাকার হক বাজারে একটি মোটরসাইকেল মেকারের দোকানের পেছনে মাদক সেবনের প্রস্তুতির সময় খেলাল মিয়াকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি অশোক কুমার চৌহান আরও বলেন, গত ১ জুলাই হারাগাছ থানায় দায়ের করা একটি মাদক মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি খেলাল মিয়া। তার বিরুদ্ধে হারাগাছ ও গঙ্গাচড়া থানায় মাদকসহ বিভিন্ন ধারায় আরও তিনটি মামলা রয়েছে।

এ বিষয়ে রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক বলেন, খেলাল মিয়া দলীয় পদে রয়েছেন। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবহিত নন।

বিষয় :রংপুর