logo
Advertisement

চুরি করে পালিয়েও রক্ষা হলো না, মারধরে একজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
চুরি করে পালিয়েও রক্ষা হলো না, মারধরে একজনের মৃত্যু
মানচিত্রে ঝিনাইদহ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরি করে পালিয়ে যাওয়া দু্জনকে ধরে মারধর করেছেন এলাকাবাসী। তাদের মধ্যে একজন মারা গেছেন। আরেকজনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম ও সংলগ্ন ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের গোয়ালঘরে গভীর রাতে গরু চুরি করতে যায় কয়েকজন চোর। গোয়ালঘর থেকে দুটি গরুর মধ্যে একটি নিয়ে পালিয়ে যায়। ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আশপাশের এলাকায় চোরদের খুঁজতে শুরু করেন।

রাত ৩টার দিকে উপজেলার ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ দুই চোরকে আটক করেন গ্রামবাসী। উত্তেজিত জনতা তাদের মারধর করলে একজন মারা যান এবং অপারজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।